জুড়ীতে শিক্ষক দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জুড়ীতে শিক্ষক দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যর মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়।

Manual1 Ad Code

২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে র‍্যালি মধ্য দিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়। উপজেলা কমিটির আহবায়ক তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ এর সভাপতিত্বে ও মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী ও জাঙ্গীরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুর রহিম সরকার,গীতা পাঠ করেন হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বরণ রুদ্র পাল।

Manual5 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এম এ মোঈদ ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন,নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন,প্রভাষক বদরুল ইসলাম,ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আরমান আলী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু,বিশ্বনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইনুন নাহার বেগম, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক রঞ্জন রুদ্র পাল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপজেলা স্কাউট এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তব্যে শিক্ষক প্রতিনিধিগন বলেন,সরকার আজকের দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানের উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আমাদের দাবি-দাওয়া কার কাছে বলব এতে মনে হয় প্রশাসন শিক্ষকদেরকে কখনো মূল্যায়ন করে না। উপজেলা প্রশাসনের যে কোন অনুষ্ঠান হলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শিক্ষকগণ সকল অনুষ্ঠান সুন্দরবন সার্থক করে তোলার জন্য আমাদের মুখ্য ভূমিকা থাকে। অথচ আমাদের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকলেও আমরা খুশি হতাম। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমাদের অনুষ্ঠানে যোগদান করায় আমরা উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কয়েকটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন শিক্ষকরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!