সুনামগঞ্জ-মৌলভীবাজারে ২ দিনের পরিবহণ ধর্মঘট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সুনামগঞ্জ-মৌলভীবাজারে ২ দিনের পরিবহণ ধর্মঘট

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

সুনামগঞ্জ ও মৌলভীবাজার প্রতিনিধি :: বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সিলেটের পর এবার চার দফা দাবিতে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক সমিতি।

শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির নেতারা। তবে বিএনপির সম্মেলনের সঙ্গে এ ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পরিবহণ মালিক-শ্রমিক নেতাদের এক সভা শেষে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

পরিবহণ মালিক সমিতি ও সড়ক পরিবহণ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, চার দফা দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকজি সেতু থেকে অবৈধ টোল আদায় বন্ধ, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, বিআরটিসির বাস চলাচল বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার।

Manual4 Ad Code

ধর্মঘট সফল করার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক। তিনি জানান, ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। মালিক ও শ্রমিকদের স্বার্থে এ ধর্মঘটের আহবান করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে দুদিনের পরিবহণ ধর্মঘট পরিকল্পিত। সুনামগঞ্জ থেকে সাধারণ মানুষ যাতে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশে অংশ নিতে না পারে সেজন্য ফ্যাসিস্ট সরকারের গায়েবি নির্দেশে এ পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-সিলেট রোডে পরিবহণ ধর্মঘট ডাকের অন্য কোনো কারণ নাই, যেগুলো বলা হচ্ছে এসব অজুহাত ছাড়া কিছু নয়।

Manual8 Ad Code

সুনামগঞ্জ বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে উদ্দেশ্যে ধর্মঘট ডাকা হয়েছে তা বুমেরাং হবে। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে সুনামগঞ্জ থেকে লাখো জনতা সিলেটের মহাসমাবেশে যোগদান করবে, ইনশাআল্লাহ।

এর আগে সিলেটে আগামী শনিবার বিএনপির গণসমাবেশকে সামনে রেখে পরিবহণ ধর্মঘট আহবান করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধসহ কয়েকটি দাবিতে সিলেটের বাস মালিক সমিতি শনিবার ধর্মঘটের ডাক দেয়। এছাড়া মৌলভীবাজার পরিবহণ শ্রমিক সমিতি শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।

Manual2 Ad Code

এদিকে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বুধবার সন্ধ্যায় দুদিনের পরিবহণ ধর্মঘট ঘোষণা দেন। তিনি বলেন, মৌলভীবাজার জেলার সব পরিবহণ মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজিচালিত অটোরিকশা রেজিস্ট্রেশন বন্ধ এবং ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল ও ট্রাক, পিকআপ ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!