কুড়িগ্রামে ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে করে বিয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কুড়িগ্রামে ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে করে বিয়ে

  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়ীতে বিয়ে করতে গেলেন বর উপসহকারী মেডিকেল অফিসার উমর ফারুক। বর উমর ফারুকের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লি পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
বর উমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান , তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চরে, কেউ মহিষের গাড়ীতে চরে।
বংশের পুরাতন ঐতিহ্য ধরে রাখতে তিনিও মহিষের গাড়ীতে চরে বিয়ে করবেন বলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন ও বংশের ঐতিহ্য ধরে রাখতে বর উমর ফারুক শুক্রবার বিকালে মহিষের গাড়ীতে করে বিয়ে করতে যান পাশ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজজেলা কুলাহাট এলাকায়।
বর উমর ফারুক কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সাথে শুক্রবার সন্ধা ৭ টায় ৯ লক্ষ টাকা দেন মোহরানায় বিয়ে সম্পন্ন হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিয়ের মাধ্যম (ঘটক) রাজু সরকার।
ঘটক রাজু সরকার জানান, ছেলে ও ছেলের পরিবারের ইচ্ছা ও তাদের বংশের ঐতিহ্য ফিরে আনতে ছেলে মহিষের গাড়ীতে চরে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়ীতে চরে বিয়ে করতে যাওয়ার সময় বর, কনের বাড়ীতে শতশত মানুষের ঢল নামে।
এমন কি যখন পাত্র মহিষের গাড়ীতে বিয়ে করতে কনের বাড়ীর উদেশ্যে রহনা হন। তখন ফুল দিয়ে সাজানো মহিষের গাড়ীতে বরকে এক নজর দেখেন। পাশাপাশি বরসহ মহিষের গাড়ীর অনেকেই ছবি তুলেন এবং সঙ্গে সঙ্গে ফেসবুকে ছাড়েন। সব মিলে মহিষের বাড়ীতে চরে বর বিয়ে করতে যাওয়ায় সেই হারানো দিনগুলি কথা অনেকের মনে পড়ে যায়।
লালমনিরহাট সদরের রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় জানান। তারা দুইজনে শুক্রবার বিকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে এসে বরকে মহিষের গাড়ীতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেই সাথে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য সকালকে এগিয়ে আসার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!