কুলাউড়ায় শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কুলাউড়ায় শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার 

  • শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ এশিয়ার শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ফাঁড়ি পালকি ছড়া চা বাগান মিশন প্রকল্পে দিনব্যাপী শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৫ নভেম্বর) সকাল ১১ টায় প্রকল্প মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সেমিনার শুরু হয়।

Manual8 Ad Code

পালকি ছড়া মিশন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বৈরাগীর সভাপতিত্বে কৃপা মারাকের সঞ্চালনায় সেমিনারের প্রয়োজনীয়রা ওপর আলোচনা করেন প্রকল্প সমন্বয়ক জ্যাকব কুমার দাস। এর পর বিষয়ের ওপর অংশ গ্রহণকারী কিশোর কিশোরীদের উদ্দেশ্যে আলোচনা করেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। শিশুর মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে কলমে আলোচনা করা হয়। তাছাড়া শিশুদের মামসিক বিকাশ ও উন্নয়নের ওপর আলোচনা করা হয়।

চাতলাপুর ও পালকি ছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের ৪২ জন কিশোর কিশোরী এ সেমিনারে অংশ গ্রহণ করে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews