বড়লেখায় কলেজের খামখেয়ালিপনা : এইচএসসি’র হলে বসা হল না তুলির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখায় কলেজের খামখেয়ালিপনা : এইচএসসি’র হলে বসা হল না তুলির

  • বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

নির্ধারিত তারিখে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেন। পরীক্ষার ফিও জমা দেন কলেজের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে। কিন্তু প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারেন তার ফরম ফিলাপই হয়নি! এতে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় পরীক্ষা দিতে না পারার অমানবিক এমন ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে। বিজ্ঞান বিভাগের হতভাগী ওই শিক্ষার্থীর নাম দিলশাত জাহান তুলি। যথাসময়ে ফরম ফিলাপ করেও শেষমেষ পরীক্ষা দিতে না পারায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তুলি বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের ফারুক উদ্দিনের মেয়ে।

Manual5 Ad Code

এদিকে বড়লেখা সরকারি কলেজের চরম খামখেয়ালিপনা ও অবহেলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে কলেজ কর্তৃপক্ষের ভুলে এইচএসসি’র ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২৩০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বিত উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।

জানা গেছে, দিলশাত জাহান তুলি ২০২১ সালে বড়লেখা সরকারি কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এ বছর অন্য সকল বিষয়ে ভালো নম্বর পেলেও জীববিজ্ঞানে তার ফল খারাপ হয়। এর ফলে এবারের এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত তারিখে ফরমপুরণ ও টাকা জমা দেওয়ার পরও তার প্রবেশপত্র না পাওয়ায় তুলি পরীক্ষা দিতে পারেননি। গত ২৯ নভেম্বর তার জীববিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা ছিল। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা কেন্দ্রে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে। এমন ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

Manual3 Ad Code

তুলির চাচা মুমিন উদ্দিন জানান, আমার ভাতিজি এক বিষয়ের পরীক্ষার্থী। যথাসময়ে কলেজের এক শিক্ষকের কাছে ফি’ জমা দিয়ে সে ফরমফিলাপ করে। পরীক্ষার আগে এডমিটকার্ড বিতরণ শুরু হলে তুলি কলেজে যোগাযোগ করলে তাকে জানানো হয় পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার দিন সকালে এডমিট কার্ড সংগ্রহ করতে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা মতো পরীক্ষার দিন সকালে আমার এক ভাতিজাসহ তুলি এডমিটকার্ড আনতে কলেজে গেলে অধ্যক্ষ জাহেদ আহমদ বলেন, ‘তুলির কোন ফরমফিলাপই হয়নি। এডমিটকার্ড আসবে কিভাবে।’ তখন ভাতিজা বলে ফরম ফিলাপের ফি দিয়ে ফরম ফিলাপ করেছে, তাহলে এডমিটকার্ড আসবে না কেন, আগেতো আপনারা জানিয়েছিলেন পরীক্ষার দিন সকালে এডমিটকার্ড নিতে। একথা বলতেই অধ্যক্ষ জাহেদ আহমদ খারাপ আচরণ করে কলেজ থেকে তাকে তাড়িয়ে দেন।

Manual7 Ad Code

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ অভিযোগ অস্বীকার করে জানান, এডমিটকার্ড বিতরণের সময় ওই ছাত্রী যোগাযোগ করেনি। তখন এডমিটকার্ড না আসার বিষয়টি অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত। তার (তুলির) চাচা যোগাযোগ করেছিলেন, তাকে কলেজে আসতে বলি। কেন ফরম ফিলাপ হয়নি আলোচনা করলে বুঝা যাবে।

কলেজ গভর্নিংবডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ জানান, বিষয়টি তিনি জানতেন না, এখন অবগত হলেন। তদন্ত করে দায়িদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!