কুলাউড়ায় বাঁশ কাটার অপরাধে ১ জনের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বাঁশ কাটার অপরাধে ১ জনের বিরুদ্ধে মামলা

  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় সংরক্ষিত বনের ভেতর অবৈধভাবে বাঁশ কাটার অপরাধে রতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। গত ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিটের পশ্চিম গোগালীছড়া বাঁশ মহালের ওমরেরগজি নামক স্থানে অবৈধভাবে বাঁশ কর্তনরত অবস্থায় রতন কর্মকারকে আটক করা হয়। আটক রতন কর্মকার জয়চন্ডী ইউনিয়নের মেরিনা চা-বাগানের বিষ্ণু কর্মকারের ছেলে।

Manual6 Ad Code

বনবিভাগ জানায়, বনের ভেতর নিয়মিত টহলকালে দেখা যায় অবৈধভাবে রতন কর্মকারসহ তার সহযোগিরা বাঁশ কাটছেন। এসময় রতনকে ধাওয়া করে আটক করলেও তার সহযোগিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০০টি মুলি বাঁশ জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয় এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।

গাজীপুর বিটের বিট কর্মকর্তা মোঃ আহমদ আলী বলেন, গাজীপুর সংরক্ষিত বনে অবৈধভাবে বাঁশ কাটার অপরাধে রতন কর্মকারকে আটক করে তার বিরুদ্ধে বন আইনে (১৯২৭ সনের বন আইন যাহা ২০০০ সনে সংশোধিত এর ২৬ (১ ক) ধারা শাস্তি পাওয়ার যোগ্য) মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বন আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে রতন কর্মকার জেলহাজতে আছে। বনবিভাগের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!