পাল্লাকান্দি-লংলা হাই স্কুলে প্রধান শিক্ষক পদে সৈয়দ মোহাম্মদ আলীর যোগদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

পাল্লাকান্দি-লংলা হাই স্কুলে প্রধান শিক্ষক পদে সৈয়দ মোহাম্মদ আলীর যোগদান

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া :: আলী আমজদ স্কুল এন্ড কলেজের মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গত ০১ ডিসেম্বর যোগদান করেছেন।
বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় সভাপতি  মছব্বির আলীর সভাপতিত্বে এবং বাবুল আহমদের উপস্থাপনায় বরণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার কে সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রভাত রঞ্জন শর্মা,লংলা কলেজের অধ্যাপক নাজমুল ইসলাম, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, হাজীপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক  আব্দুল মুক্তাদির, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাছুন নাহার বেগম।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আব্দুস শহীদ আজাদ। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!