প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রেসক্লাব কুলাউড়া প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে রজতজয়ন্তীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

 

Manual2 Ad Code

বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন (দৈনিক নয়া দিগন্ত), সহ সভাপতি প্রভাষক মো. মানজুরুল হক, যুগ্ম সম্পাদক, মো. নাজমুল ইসলাম (দৈনিক ইনকেলাব ও সবুজ সিলেট), সহ-সম্পাদক মো. তাজুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির (দৈনিক মানব জমিন) সহ-সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী (দৈনিক মানবকন্ঠ), কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর (দৈনিক সমকাল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয় (বিভাগীয় সম্পাদক, মানব ঠিকানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব (ফটো সাংবাদিক, মানব ঠিকানা), দপ্তর সম্পাদক শাহ আলম শামীম (দৈনিক কাজিরবাজার), নির্বাহী সদস্য স্বপন কুমার দেব রতন (স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের অর্থনীতি), মোক্তাদির হোসেন (দৈনিক দিনকাল) প্রমুখ।

Manual1 Ad Code

Manual8 Ad Code

অনুষ্টানে বক্তারা বলেন, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যম সবসময় সোচ্ছার। শক্তিশালী গণমাধ্যম থাকায় কুলাউড়া খবরগুলো সবসময় জাতীয় পত্রিকার পাতায় স্থান পায়। অতিথিবৃন্দ প্রেসক্লাবের অগ্রযাত্রায় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual5 Ad Code

এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, আব্দুল বাছিত বাচ্চু ও কয়ছর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!