কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত আছমা ৩দিন পর মারা গেলেন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত আছমা ৩দিন পর মারা গেলেন 

  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আছমা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ১৫ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি কুলাউড়ার আসনপুর গ্রামের বকুল গাজীর স্ত্রী ও ওই দুর্ঘটনায় নিহত শিশু ফাহিদের মা।

Manual1 Ad Code

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে দশটার দিকে আছমা বেগম মারা যান। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তিনি পৃথিমপাশা ইউনিয়নে সদপাশায় একটি বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলে  শিক্ষকতা করতেন। সেখানে তার একমাত্র ছেলে ফাহিদও পড়াশুনা করতো। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটিকে রবিরবাজার সড়কের পুরষাই এলাকায় একটি বেপরোয়া মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার ভাতিজা ফাহিদ মারা যায় এবং তাঁর মা আছমা গুরুতর আহত হোন। এ সময় ওই অটোরিকশায় থাকা চালকসহ আরো ৬জন আহত হন।  একমাত্র ছেলে সন্তান হারানোর পর এখন স্ত্রীকেও হারিয়ে বকুল গাজী এখন পাগল প্রায়।
কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত আছমা বেগম সিলেটের হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গাড়ি ও চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!