কুলাউড়ায় শিক্ষক প্রশিক্ষণের সমাপনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: সারা দেশের ন্যায় কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী নতুন শিক্ষাক্রম বিস্তরন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ১৫ জানুয়ারি বিদ্যালয় হলরুমে ইতিহাস ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী প্রমথ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক একেএম তাহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, জেলা এ্যাম্বাসেডর ও প্রশিক্ষক সালাহ উদ্দিন আজিজ, প্রশিক্ষক মোঃ জহিরুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী মোঃ মাহমুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম চৌধুরী, মোঃ আব্দুল বারী, মোহাম্মদ রুনু মিয়া, মোঃ আব্দুস সবুর, বিলকিস ভানু প্রমূখ। প্রশিক্ষনার্থীর পক্ষ থেকে অতিথিবৃন্দ ও প্রশিক্ষকদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়। অতিথিবৃন্দ ইতিহাস ও সমাজ বিজ্ঞানের প্রশিক্ষণার্থীদের সুন্দর এ আয়োজনে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, প্রশিক্ষকদের পক্ষ থেকে পৃথক এক সংবর্ধনায় অতিথিবৃন্দদের সংবর্ধিত করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!