কমলগঞ্জে সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

  • রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামে ৮ষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব ১৩ বছরে পদার্পণ উপলক্ষে এবার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে সারথী যুব সংঘ। গত শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্য ৭ টায় পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ীতে সারথী যুব সংঘের আয়োজনে হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি অনিয়মিত প্রকাশনা সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।

Manual7 Ad Code

পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনার কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র রুদ্র পালের সভাপতিত্বে ও নিলু ঘোষের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, পৌর কাউন্সিলর আহাদুর রহমান বুলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, মাসিক চা মজদুর সম্পাদক সীসতারাম বীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, কমলগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু দত্ত প্রমুখ ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!