মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে- নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে- নাদেল

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

লংলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান-

এইবেলা, কুলাউড়া ::- কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, পড়াশোনার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই নিয়মিত পত্রিকা, বিজ্ঞান, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি নিয়মিত দৈনিক পত্রিকার কলাম, শিক্ষা পাতা, দেশ ও আন্তর্জাতিক সংবাদ পাঠে নিজেদের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।

এ সময় তিনি একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সকল শিক্ষার্থীকে রাজনৈতিক সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান শিক্ষার্থীরাই আগামীতে নেতৃত্বে দেবে এ সমাজে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বক্তব্যে।

Manual8 Ad Code

০৫ ফেব্রুয়ারি লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচন সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক গায়েত্রী চক্রবর্তী ও প্রদর্শক সমরেশ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, পৃথিপাশা ইউপির সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা আব্দুল মনাফ, নবাব আলী সাজ্জাদ খান, ময়নুল ইসলাম পংকি, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সৈয়দ আসফাক তানভীর প্রমুখ।

Manual4 Ad Code

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হাসান আহমদ রুবেল, নাইম খান, আলতাফ হোসেন, আব্দুল কাইয়ুম, নাফিজা খানম।

Manual4 Ad Code

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় দুপুরে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন বলে কলেজ সূত্রে জানা গেছে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!