কুলাউড়া দিলদারপুর স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়া দিলদারপুর স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

  • বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এম এ মুমিন ও রাজেশ চন্দ্র চন্দর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার।

Manual7 Ad Code

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, ইউপি সদস্য মো: মনু মিয়া, বিমল দাস, জাহাঙ্গির হোসেন, মো: নুর মিয়া, সাবেক ইউপি সদস্য লোকমান মিয়া, হোসেন রাজা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোমিন প্রমুখ।

Manual5 Ad Code

অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবকগন উপস্থিত ছিলেন এবং অনেকেই শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। পরিশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews