ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবদলের সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল ২০২৩) উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাশিপুর ইউনিয়নের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাশিপুর ইউনিয়ন‌ যুবদলের আহ্বায়ক কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্ব ও সদস্য সচিব সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সেরা, সদস্য সচিব মনোয়ারুল ইসলাম নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক আল আমিন ইসলাম, সদস্য সচিব সুকুমার চন্দ্র সেন, যুগ্ন আহ্বায়ক আপেল মন্ডল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!