বড়লেখায় কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের সহায়তা, শিক্ষককে শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখায় কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের সহায়তা, শিক্ষককে শোকজ

  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখা পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার অন অনুমোদিতভাবে প্রবেশ করে হল ঘুরে ঘুরে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখায় সহায়তা প্রদান ও ইউএনও’র সাথে অসদাচরণের দায়ে ওই স্কুলের গণিত শিক্ষক নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।

Manual7 Ad Code

জানা গেছে, মঙ্গলবার সকালে পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি’র গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব না থাকা সত্তে¡ও ওই স্কুলের গণিত শিক্ষক নাজমুল ইসলাম বিনা অনুমতিতে প্রবেশ করেন। কেন্দ্রের বিভিন্ন হল ঘুরে ঘুরে তিনি পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখায় সহায়তা করতে থাকেন। কেন্দ্র সচিব ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বারবার অনুরোধ করেও তাকে নিবৃত্ত করতে পারেননি। ইউএনও সুনজিত কুমার চন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম ওই কেন্দ্রে নিয়মিত ভিজিটে গিয়ে তাকে এই অনৈতিক কর্মকান্ড চালাতে দেখেন। এসময় তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাক দিয়ে আটকিয়ে কারণ জানতে চাইলে তিনি ইউএনও’র সাথে অসদাচরণ করেন।

Manual3 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার গণিত পরীক্ষায় গণিত শিক্ষক নাজমুল ইসলামের ডিউটি না থাকা সত্তে¡ও তিনি পিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রের হল ঘুরে ঘুরে পরীক্ষার্থীদের সহায়তা করেন। বারবার বলা সত্তে¡ তাকে নিবৃত্ত করা যায়। ইউএনও স্যার ও তিনি কেন্দ্র পরিদর্শণে গিয়ে তাকে পান। তাদেরকে দেখে তিনি দৌঁড়ে উল্টো পথে চলে যাওয়ার চেষ্টা করেন। ইউএনও স্যার ডেকে আটকিয়ে তার এই অনৈতিক কর্মকান্ডের কারণ জানতে চান। এসময় তিনি ইউএনও স্যারের সাথে অসদাচরণ করেন। পরীক্ষা কেন্দ্রে নিয়ম বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!