প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি’র সন্ত্রাসী চরিত্রেরই বহি:প্রকাশ – মেনন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি’র সন্ত্রাসী চরিত্রেরই বহি:প্রকাশ – মেনন

  • বুধবার, ২৪ মে, ২০২৩

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, রাজশাহী জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠিয়ে দেয়ার হুমকি বিএনপি’র সন্ত্রাসী চরিত্রেরই বহি:প্রকাশ। গণআন্দোলনে জনগণকে সমবেত করতে ব্যর্থ হয়ে তারা ২০১৪ -এর মত সন্ত্রাসী পথ বেছে নিয়েছে এবং এক্ষেত্রে লক্ষ্যবস্তু করেছে প্রধানমন্ত্রীকে। তাদের নেতা জিয়াউর রহমানও এভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।

Manual5 Ad Code

সেই মনোভাবেরই প্রকাশ ঘটেছে রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে। মেনন বলেন, বিএনপি’র এই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র দুতাবাস কর্তৃক সম্প্রতি তাদের নাগরিকদের প্রতি নেয়া সতর্কবার্তার সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। না হলে দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন এই সতর্কবার্তার কোন যুক্তি মেলাভার। প্রধানমন্ত্রীকে হত্যার এ ধরণের একটি পরিস্থিতি তৈরীতে লিপ্ত এবং তার ফলে দেশে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে সে সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতেই মার্কিন দুতাবাস সম্ভবত: এই সর্তকবার্তা দিয়েছে।

Manual6 Ad Code

মেনন বলেন, বিএনপি কেন, কোন শক্তিই যাতে হত্যা-অভ্যুত্থানের রাজনীতির পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাশেদ খান মেনন আজ মঙ্গলবার (২৩ মে ২০২৩) ওয়ার্কার্স পার্টির সদ্য অনুষ্ঠিত পঞ্চাশ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানের পর্যালোচনা সভায় একথা বলেন।

Manual8 Ad Code

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমদ বকুল ও কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!