কুলাউড়ায় পেনশনের টাকার জন্য স্বামীকে হত্যা করলো স্ত্রী : ঘাতক স্ত্রী সন্তানসহ ৪ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পেনশনের টাকার জন্য স্বামীকে হত্যা করলো স্ত্রী : ঘাতক স্ত্রী সন্তানসহ ৪ জন আটক

  • শনিবার, ২৭ মে, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে পেনশনের টাকার জন্য ২৭ মে শনিবার ভোররাতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) কে হত্যা করেছে তারই স্ত্রী। এঘটনায় ঘাতক স্ত্রী, কন্যা ও মেয়ের জামাইসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী মিছফা আক্তার সিদ্দিকা ওরফে জ্যোৎস্না (৫৫), ১ম মেয়ে শারমিন আক্তার সিদ্দিকা (৩০), ৩য় মেয়ে শেখ তাজরিন আক্তার (২১), ও ৩য় মেয়ের জামাই মেহেদী হাসান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আছলম মিয়া সিদ্দিকী ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) গত ০২ বছর পূর্বে ইউসিবি ব্যাংক হতে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর একমাত্র ছেলে আমিনুল সিদ্দিকীকে মধ্যপ্রাচ্যেও সংযুক্ত আরব আমিরাতে পাঠান। বাকি টাকা দিয়ে দু’মেয়েকে বিয়ে দেন, নিজে ওমরা হজ¦ করেন ও জায়গা জমি ক্রয় করে ঘর নির্মাণ করেন। কিন্তু নিহতের স্ত্রী ও ২ মেয়ে পেনশনের বাকি টাকা তাদের প্রতিনিয়ত ঝগড়া করতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিশ হয়েছে। শুক্রবার ২৬মে রাতে শালিস বৈঠক বসে যা শনিবার ২৭ মে ভোররাত ৩টা পর্যন্ত চলে। এরপর শালিসগণ বিষয়টি সমাধান কওে দিয়ে যার যার বাড়িতে চলে যান। এর ঘন্টা দেড়েক পরে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকীকে মৃত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কুলাউড়া থানা পুলিশকে জানালে, এসআই পরিমলের নেতুত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওর থানায় নিয়ে আসেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শিরা জানান, শেখ রফিকুল ইসলাম সিদ্দিকীর মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলার চতুর পাশে নিলাফুলা আঘাত ও নখের আচরের দাগ ছিলো।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন কুমার নাথ জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে কুলাউড়া থানার মামলা (নং-৩৭, তারিখ: ২৭/০৫/২০২৩ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!