কমলগঞ্জে চা শ্রমিক গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে চা শ্রমিক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার ২৪ আগস্ট রাত সাড়ে ৮টায় উপজেলার মাধবপুর চা বাগানের ৩ নং লাইনের চা শ্রমিক রাধেশ্যাম রবিদাস এর স্ত্রী ৪ সন্তানের জননী সাবিত্রী রবিদাস (৫২) নিজ বাড়ীর রান্নাঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারেরর লোকজন তার মৃত্যু রহস্য গোপন করার চেষ্টা করলে এলাকাবাসী কমলগঞ্জ থানাকে বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ থানার এসআই কাসেম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ জানতে চাইলে পরিবারের লোকজন মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা করে। রাত পৌনে ১২ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশী জেরায় এক পর্যায়ে মুখ খুলে চা শ্রমিক পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

গৃহবধুর স্বামী রাধেশ্যাম রবিদাস বলেন, আমি সদাই আনতে দোকানে গিয়েছিলাম। বাড়িতে ফিরে এসে রান্নাঘরের আমার স্ত্রীকে তীরের মাঝে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমি ও আমার ছেলে দা দিয়ে রশি কেটে নিচে নামাই। ভয়ে প্রথমে আমরা মৃত্যুর ঘটনা কাউকে বলিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!