ওসমানীনগরে শিক্ষার্থীর হাত ভাঙ্গলেন শিক্ষক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

ওসমানীনগরে শিক্ষার্থীর হাত ভাঙ্গলেন শিক্ষক!

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩
মো. রাহিম

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মো. রাহিম (১১) নামের এক  মাদরাসা শিক্ষার্থীকে পিঠিয়ে হাতের হাড় ভেঙে দিয়েছেন শিক্ষক। এঘটনায়  দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার আহত শিক্ষার্থীর পিতা উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের আবদুল জলিল বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার গোয়ালাবাজার করনসী রোডের ইমদাদিয়া হিফজুল কুরআন সেন্টারের শিক্ষক আসাউজ্জামান আসাদ (৪০) ও সাব্বির আহমদ (১৬)।

জানা গেছে, শিশু রাহিম গত তিন বছর ধরে ইমাদাদিয়া হিফজুল কুরআন সেন্টারে পড়ালেখা করে আসছে। গত ২৮ মে সে পড়া না পারায় কাঠের লাঠি দিয়ে তাকে পেটানো শুরু করেন শিক্ষক আসাউজ্জামান আসাদ ও সাব্বির। এতে শিশু রাহিমের শরীরের বিভিন্ন স্থান ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পরে গেলে শিক্ষক আসাদ তার হাতে থাকা লাঠি দিয়ে রহিমের বাম হাতের কনুইয়ের ওপর আঘাত করলে হাড় ভেঙে যায়।

খবর পেয়ে রাহিমের পিতা আব্দুল জলিল তার ছেলেকে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী আবদুল জলিল বলেন, পড়া না পারায় আমার ছেলের ওপর শাসনের নামে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার বাম হাতের কনুইয়ের উপর হাড় ভেঙে গেছে এবং শরীরসহ মাথায় শক্ত আঘাত রয়েছে। ছেলেকে হাফিজি পড়ানোর জন্য মাদ্রাসায় মাসিক সাড়ে তিন হাজার টাকা হারে ফি দিয়ে আসছেন বলে জানান তিনি।

Manual4 Ad Code

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আসাউজ্জামান আসাদ বলেন, পড়া না পারায় শাসন করতে দুই-একটা মেরেছি।

Manual4 Ad Code

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, আহত শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!