ক বি তা || ঘুম হয়েছে দূর || আ ব দু ল  হা ই   ই দ্রি ছী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

ক বি তা || ঘুম হয়েছে দূর || আ ব দু ল  হা ই   ই দ্রি ছী

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

ঘুম হয়েছে দূর

আ ব দু ল  হা ই  ই দ্রি ছী
.
বাবার বিদায় আজো কাঁদায়
যায়নি শোকের রেশ,
মায়ের আঁচল তলে পেলাম
বাঁচার পরিবেশ।
.
এখন মায়ের দেহে যখন
ব্যাধির আলামত,
আকাশ ভেঙে পড়ছে মাথায়
চোখ দেখে না পথ।
.
হৃদয়খানা ভেঙে গেছে
ভেঙে গেছে মন,
বুকের ভেতর কষ্টগুলো
করে যে টন টন।
.
দিনের আলো দেখছি কালো
মনের ভেতর ভয়,
এটুকু মন এতো ব্যথা
কেমন করে সয়?
.
স্বপ্ন সবই যাচ্ছে উড়ে
ঘুম হয়েছে দূর,
কানে সদা ভেসে আসে
ভয়ংকর এক সুর।
.
মায়ের ছায়ার শীতল ছোঁয়ায়
এ জীবনের ভর,
মায়ের আলোয় আলোকিত
রেখো মা’বুদ ঘর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!