সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আ’লীগ ২০ আসনও পাবে না——এম. নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আ’লীগ ২০ আসনও পাবে না——এম. নাসের রহমান

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তারাই প্রমাণ করেছে। নির্বাচনে বিরোধীদল থাকে জেলখানায়। নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয়। তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ ২০টি আসনও পাবে না।

বৃহম্পতিবার সন্ধ্যায় স্থানীয় চাঁদনী কমিটি সেন্টারে দীর্ঘ প্রায় ২০ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, ফয়সল আহমদ, ১ম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা এড. আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যার শফিুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর প্রমুখ।

Manual3 Ad Code

সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সম্মেলন ও কাউন্সিলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হ্জাী মুজিবুর রহমান চৌধুরীর অনুসারী অনেক নেতাকর্মীই অনুপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!