কমলগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন

  • সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ৬ষ্ঠ পর্বে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জসহ আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬ষ্ঠ ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

Manual6 Ad Code

 এরমধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের আদমপুর সড়কের পাশেই কামারগাঁও গ্রামেনির্মিত তিনতলা বিশিষ্ট এ দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমলগঞ্জ অংশে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো: মনজুর রহমান, পিপিএম (বার), উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদারসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ।

Manual1 Ad Code

গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে ও ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নে নির্মিত ২৯ হাজার ৬০০ বর্গফুট এরিয়ার তিন তলা বিশিষ্ট মডেল মসজিদের চুক্তিমূল্য ধরা হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। মডেল মসজিদটিতে রয়েছে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড রুম, গাড়ি পার্কিং জোন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা।

Manual5 Ad Code

ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, দাফনের আগের আনুষ্ঠানিকতা, কোরআন শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews