কুলাউড়া সড়ক অবরোধের চেষ্টাকালে ৩ বিএনপিকর্মী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়া সড়ক অবরোধের চেষ্টাকালে ৩ বিএনপিকর্মী আটক

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (0১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বিছরাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটকরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

Manual3 Ad Code

জানা যায়, এক দফা দাবি আদায়ের লক্ষে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকাল ১০টার দিকে আউটার এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।  এ সময় তারা আউটার এলাকায় সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিং করলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়। পরে পুলিশ ৩ জনকে আটক করে।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, সড়ক অবরোধ করে পিকেটিং করছিলো বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়।।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!