উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই…এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই…এমপি হেলাল

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে দেশে উপকারভোগীদের ভাতার টাকা আরো বৃদ্ধি করে দিবেন। বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতার প্রচলন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতেই ১০০টাকা করে প্রতি মাসে ভাতার টাকা দেয়া শুরু করলেও বর্তমানে সেই টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ ৮৫০টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রায় ২০হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। দেশের অসহায়, দু:স্থ্য এবং বয়স্করা নানা ভাবে অবহেলিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই কথা চিন্তা করে তাদের সহায়তার জন্য সরকারীভাবে ভাতার প্রচলন শুরু করেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন আগামী বছরের জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে শেখ হাসিনাকে যদি আপনারা ভোট দেন এবং আবারো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের ভাতার টাকার পরিমান আরো বৃদ্ধি করবেন। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোটের কোন বিকল্প নেই।

Manual3 Ad Code

গত বৃহস্পতিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাতিয়াপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দুলাল দত্ত, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও সাহাগোলা ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাহাগোলা ইউনিয়নের মোট ৪ হাজার ৬ শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, মামুনুর রশিদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ছয় হাজার লোক সভায় অংশগ্রহণ করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews