আমেরিকা আগামি নির্বাচন বানচাল করতে চায়-পরিবেশ মন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমেরিকা আগামি নির্বাচন বানচাল করতে চায়-পরিবেশ মন্ত্রী

  • শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভাল চোখে দেখে না। এজন্য আগামী সংসদ নির্বাচন তারা বানচাল করতে চায়। আমরা বিদেশীদের জানিয়ে দিতে চাই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ত্রিশ লক্ষ মা-বোনের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারি না।

Manual6 Ad Code

পরিবেশ মন্ত্রী শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে শান্তি মিছিল করেন।

Manual4 Ad Code

মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে; ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল। ভোট সেন্টারে মানুষ যায় নাই। এই কথা দেশের মানুষ ভুলে নাই। তাই জীবন থাকতে আমরা আগামী নির্বাচন বানচাল করতে দিব না।

বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজারে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, জেলা পরিষদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপুল, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সম্পাদক কামাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!