আ.লীগ সরকার সকল ক্ষেত্রেই সমান উন্নয়ন করেছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

আ.লীগ সরকার সকল ক্ষেত্রেই সমান উন্নয়ন করেছে-পরিবেশমন্ত্রী

  • সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে। যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধিসহ সমানভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক।

বন ও পরিবেশমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এলক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সে জন্য বছর শুরু হতেই বই প্রদান করা হচ্ছে।

Manual6 Ad Code

স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আখতারউজ-জামান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ আহমদ, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফীন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!