খাঁচায় বন্দি ৩টি টিয়া পাখি উড়ে গেলো আপন নীড়ে              – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

খাঁচায় বন্দি ৩টি টিয়া পাখি উড়ে গেলো আপন নীড়ে             

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দীর্ঘ ৫ বছর ধরে দুইটি খাঁচায় বন্দি থাকা ৩ টিয়া পাখিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ৩টি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে দুপুর ২টার দিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

বন বিভাগ জানায়, গনমাধ্যম কর্মী ও জীববৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ ও জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্য মৃন্ময় পাল প্রান্ত এর মাধ্যমে জানতে পারলাম একটা অ্যালুমিনিয়াম এর দোকানে দীর্ঘ ৫ বছর ধরে বন্দি আছে ৩টি টিয়া পাখি। পরে তাদের সাথে করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম দুপুর ১২টার দিকে ঐ দোকানে অভিযান চালিয়ে খাঁচা বন্দি থাকা ৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর উপস্থিতিতে ৩টি টিয়া পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

Manual7 Ad Code

পাখিগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম,স্ট্যান্ড ফর ওয়াইল্ড লাইফ (সিউ) টিমের সোহেল শ্যাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী সালাহউদ্দিন শুভ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার প্রমুখ।

বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ এর সত্যাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তারা বিক্রির জন্য দোকানে রাখেনি। সখের বসে লালন পালন করে আসছে দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!