কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষা বৃত্তি প্রদান করেছে হাজীপুর আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট ভবনে ৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Manual1 Ad Code

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক র্স্বণপদক প্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরী এর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান চৌধুরী, ট্রাস্টের আজীবন পরিচালক পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, এহছানুল বারী চৌধুরী সেলিম, পরিচালক নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজের শিক্ষকগনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ট্রাষ্টের প্রতিষ্ঠিাতা আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের চেষ্টা থাকবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করবেন বলে তিনি জানান।

Manual2 Ad Code

উল্লেখ্য, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট থেকে ২০২৩ সালে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো- কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজ। প্রতি বিদ্যালয়ে ১৫ জন ও কলেজে ৪ জন করে মোট ৫৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!