জুড়ীতে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ

  • সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার মাসব্যাপী সহীহ কোরআন শিক্ষার পুরস্কার বিতরণী ওসমাপনি সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

রোববার ০৭ এপ্রিল দুপুর ২টায় এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা’র হলরুমে ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার সভাপত্বি আত্তর আলীর সভাপতিত্বে ও মাওলানা শাহাদাত হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বাবুল, বিশিষ্ট মুরব্বি মো. মজর আলী, ইউপি সদস্য জসিম উদ্দিন।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মো. কনা মিয়া, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান মানিক, ফখরুল ইসলাম, আব্দুছ ছত্তার, হবিব আলী, ক্বারী আব্দুছ ছবুর, ক্বারী ইমাদ উদ্দিন, ক্বারী আবু রায়হান, হাফিজ আব্দুর রহমান, শিপলু মিয়া, ক্বারী ইসহাক আলী প্রমুখ।

Manual1 Ad Code

দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার পরীক্ষার ফলাফল জামাতে সূরা ক-শাখা ২০জন শিক্ষার্থী জিপিএ-৫, জামাতে সূরা খ- শাখা ১৭জন শিক্ষার্থী জিপিএ-৫, জামাতে আউয়াল ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ ও জামাতে ছানী ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews