কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত বাবলু।

Manual6 Ad Code

২০১৯-২০ অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোঃ মইনুল ইসলাম শামীম।

৩টি রির্পোটের উপর আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, ব্যবসায়ী ময়নুল হক বকুল, সফিক মিয়া আফিয়ান, আমিনুল ইসলাম, দিলীপ ঘোষ, খোকন রানা, আব্দুল মুনিম ডেনি প্রমুখ।

ব্যাপক আলোচনার পর শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব গৃহীত হয়। সভার আলোচ্যসূচি অনুযায়ী বর্তমান কোভিট-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতি ও সমিতির কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

আলোচনায় অংশগ্রহণ করে ব্যবসায়ী ও কার্যকরী কমিটির সদস্যগণ এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, যেহেতু অন্যান্য সকল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমনকি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও প্রস্তুতি সরকার গ্রহণ করছেন এমতাবস্থায় কার্যকরী কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় সমিতির ধারাবাহিকতা রক্ষা ও সমিতি পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন আয়োজনের জন্য কার্যকরী কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সেই লক্ষে কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য তালিকা প্রনয়ন ও সদস্য পরিচয়পত্র প্রদানের কাজ সম্পাদন করবেন।

Manual6 Ad Code

সভায় কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতিদ্বয় হাজী রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, যুগ্মসম্পাদক দয় আব্দুল মুহিত বাবলু, আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ ভুইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সম্পাদক এম হাজির আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক মোঃ গউছ মিয়া, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ওয়ার্ড সদস্য এইচডি রুবেল, রিংকু বর্ধন, অশোক চন্দ, ইমন মিয়া, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, শেখ আছকর আলী, আব্দুল মান্নান, হায়দর আলী, এনামুল হক, নজরুল ইসলাস সোনা প্রমুখ উপস্থিত থেকে সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানান। সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!