ফুলতলা বশির উল্লাহ হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

ফুলতলা বশির উল্লাহ হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা রিপোর্ট ::

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার খাতার কোডিংস্লিপ পরিবর্তন করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এব্যাপারে ভোক্তভোগি প্রধান শিক্ষক প্রার্থী মো. আব্দুল জলিল পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন ও নিরীক্ষনের দাবিতে বৃহস্পতিবার (২৭ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন।

Manual4 Ad Code

জানা গেছে, জুড়ীর ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে ২৬ জুন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ছয়জন প্রার্থী অংশ নেন। লিখিত অভিযোগে প্রধান শিক্ষক প্রার্থী মো. আব্দুল জলিল জানান, ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় এক ঘন্টার মধ্যে তিনি ৭০ নম্বরের উত্তর লিখে ফেলেন। উপস্থিত পর্যবেক্ষকগণ কম সময়ে সঠিক উত্তর লেখা দেখে বিস্মিত হন। অথচ পরীক্ষা শেষে উত্তরপত্রে যথানিয়মে নম্বর না দিয়ে নিয়োগ কমিটি তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে আড়াই ঘন্টা সময়ক্ষেপণ করেন। নানা কুট কৌশলের পর বিকালে তাদের পছন্দের প্রার্থী নজরুল ইসলামকে প্রথম নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। ভোক্তভোগি প্রধান শিক্ষক প্রার্থী মো. আব্দুল জলিল অভিযোগ করেন, নিয়োগ কমিটি লিখিত পরীক্ষার উত্তরপত্রে যথা নিয়মে নম্বর প্রদান করেনি। অথবা কথিত প্রথমস্থান অর্জনকারি প্রার্থী নজরুল ইসলামের সাথে আমার কোডিং স্লিপ ও উত্তরপত্র পরিবর্তন করে তাকে নির্বাচিত করেছেন। লিখিত পরীক্ষায় তিনি ৫০ মার্কের উত্তর লিখতে সক্ষম হন। পরীক্ষা খারাপ হওয়ায় তাকে হীনমন্যতায় ভোগতে দেখা যায়। ফলাফল ঘোষণার পরই খাতা মূল্যায়নে কুটকৌশলের অভিযোগ উত্থাপন করতেই নিয়োগ কমিটির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ দম্ভোক্তি করেন, তিনি ৩৫ বছরের ইউপি চেয়ারম্যান, এসব অভিযোগ তোলে লাভ নেই। ডিজি প্রতিনিধি মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম অনিয়ম-দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তড়িগড়ি খাতাগুলো প্যাকেটে ভরে সিলগালা করেন। এতেই প্রমাণ হয় খাতা নিরীক্ষণ ও মূল্যায়নে বড়ধরণের অনিয়ম-দুর্নীতি হয়েছে।

Manual5 Ad Code

মো. আব্দুল জলিল জানান, নির্বাচিত প্রার্থী নজরুল ইসলামকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া যে পূর্ব নির্ধারিত তা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদের ইন্টারভিউ শুরুর অনেক আগের মোবাইল ফোনে অপরপ্রান্তের একজনের সাথে কথোপকোথনের অডিও ক্লিপ থেকেই বুঝা গেছে। তার (মো. আব্দুল জলিল) দাবি প্রত্যেক প্রার্থীর খাতাগুলো পুনঃমূল্যায়ন ও নিরীক্ষনের ব্যবস্থা নিলে মহাজালিয়াতি রহস্য বেরিয়ে আসবে।

Manual3 Ad Code

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, সরকারি কাজে তিনি মৌলভীবাজারের বাহিরে রয়েছেন। রোববার অফিসে গিয়ে অভিযোগ দেখে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান শুক্রবার বিকেলে জানান, বৃহস্পতিবার তিনি অফিস থেকে বের হওয়ার পর ভোক্তভোগি হয়তো অভিযোগটি অফিসে জমা দিয়েছেন। রোববার অফিসে গিয়ে তা দেখার পর ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!