জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি গঠন

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১৮ জুন) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual2 Ad Code

পরবর্তী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।

Manual3 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ।

দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল ও জেলায় দলকে আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে সাংগঠনিক সফর, জনসম্পৃক্ততা ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালাবে।

Manual2 Ad Code

কমিটিতে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদ হাসান বলেন, দমৌলভীবাজারে এনসিপির অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবার সহযোগিতা চাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!