আত্রাইয়ে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

আত্রাইয়ে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • বুধবার, ১৮ জুন, ২০২৫

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী ইম্প্যাক্ট বায়োগ্যাস প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন)  ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে গঠনমূলক দিকনির্দেশনা দেন এবং বয়োগ্যাস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি কেবল জ্বালানির চাহিদা মেটায় না, বরং পরিবেশবান্ধব কৃষি ও খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, তেমনি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। আমি আশা করি, প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বীতা অর্জনের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. বুলবুল হোসেন, উপাধ্যক্ষ মো. সোহেল রানা, ইম্প্যাক্ট প্রজেক্টের অফিসার হরিমোহন ও সিএস কবির হোসেন, সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়। প্রশিক্ষণটি পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews