কমলগঞ্জ থানা পুলিশের মোটরসাইকেল মহড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জ থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গত কয়েকদিনের কর্মবিরতি শেষে আগের মতোই কাজে ফিরেছে পুলিশ। এতে জনসাধারণের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে সহায়তায় পরবর্তী নির্দেশনা না আসা অব্ধি মাঠে থাকবে সেনাবাহিনীও। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশি কার্যক্রমে যোগ দেয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটিচ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুর্বের ন্যায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

Manual7 Ad Code

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, সকলে কাজে ফিরেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের মতোই কাজ করবে পুলিশ। পুলিশের কাজে ফেরত আসায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

Manual5 Ad Code

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও লুটপাটসহ পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন দাবির কথা জানিয়ে নিরাপত্তাহীনতা দাবি করে কর্মবিরতিতে যায় বাংলাদেশ পুলিশ বাহিনী। এতে ভেঙ্গে পরে দেশের নিরাপত্তা ব্যাবস্থা। বেড়ে যায় সহিংসতা, চুরি, ডাকাতির মত ঘটনা। অনেকেই ফিরে যায় অভিযোগ জানাতে এসে। বিষয়টি পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়ে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে কমলগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাগন মানবসেবার ব্রত নিয়ে থানার কার্যক্রম শুরু করে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম আরো বলেন, বর্তমানে কমলগঞ্জা থানার স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে কমলগঞ্জ থানা পুলিশকে সবাত্মক সহযোগীতা করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি উদাত্ত্ব আহবান। মাানবিক পুলিশ হয়ে জনগনের জন্য কাজ করবে বলে আশাবাদী সুশীল সমাজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!