আত্রাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে!

আত্রাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: নওগাঁর আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নে সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগে তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

রোববার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।  এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে গেলে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন কলেজে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews