কুলাউড়া এনসি স্কুলের শতবর্ষ উদযাপনের চাঁদার মেমো দেখিয়ে টাকা ফেরৎ নিতে পারেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়া এনসি স্কুলের শতবর্ষ উদযাপনের চাঁদার মেমো দেখিয়ে টাকা ফেরৎ নিতে পারেন

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: শতবর্ষ আর উদযাপন করা হচ্ছে না, সেহেতু যারা চাঁদা দিয়েছেন তারা রশিদ দেখিয়ে তাদের টাকা ফেরত নিতে পারবেন। তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে এ বিষয়ে কেউ অপপ্রচার না করে তার সাথে যোগাযোগের আহবান জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নিয়ে  ফেসবুকে আলোচিত বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন এক সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে কথা বলেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, উদযাপন কমিটির সদস্য মাহবুব করিম মিন্টুসহ ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে মো. আমির হোসেন বলেন, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের জন্য ২০১০ সালে সাবেক প্রধান শিক্ষক মো. আমান উল্লাহকে আহবায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জব্বারকে সদস্য সচিব করে স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। পরে উক্ত কমিটির কার্যক্রম স্থগিত হয়ে পড়লে ২০১৭ সালে ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে আহবায়ক ও প্রধান শিক্ষক মো. আমির হোসেনকে সদস্য সচিব করে পুনরায় শতবর্ষ পালনের উদ্যোগ নিয়ে চাঁদা সংগ্রহ করা হয়। একইভাবে বিভিন্ন কারণে এই কার্যক্রমও স্থগিত হয়ে যায়।

তিনি বলেন, শতবর্ষ পালন না করে চাঁদা সংগ্রহের বিষয় নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হলে পূর্বের কমিটির আদায়কৃত চাঁদার ব্যাপারে তিনি যোগাযোগ করেও কোনো টাকার হিসাব পাননি। পরবর্তী সময়ে কমিটির কাছে সংগৃহীত চাঁদার পরিমাণ ২ লক্ষ ৭১ হাজার ২৮২ টাকা থেকে খরচ হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৮৭ টাকা। বর্তমানে ব্যাংকে রক্ষিত আছে ১ লক্ষ ৩০ হাজার ২৯৪ টাকা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!