মণ্ডপের নিশ্চিদ্র নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে বিজিবি-সেক্টর কমান্ডার শ্রীমঙ্গল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মণ্ডপের নিশ্চিদ্র নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে বিজিবি-সেক্টর কমান্ডার শ্রীমঙ্গল

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

আল আমিন আহমদ :

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার (শ্রীমঙ্গল) কর্ণেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি বলেছেন, কোনোরকম উদ্বেগ-আতংক ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে পারেন সেজন্য বিজিবি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি। আমাদের বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করেছি। বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন অর্থাৎ আমার দায়িত্বপূর্ণ এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। আমরা ২৩ প্লাটুন জনবল নিয়োগ করে বেইস ক্যাম্প করেছি। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত আছি। অন্যান্য বাহিনীর সাথে বিজিবি’রও জনবল থাকবে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায়।

Manual8 Ad Code

Manual3 Ad Code

তিনি মঙ্গলবার সন্ধ্যায় জুড়ী উপজেলার সোনারূপা চা বাগানের দুর্গামন্দির পূজামন্ডপ পরিদর্শন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, হাবিলদার রেজাউল করিম, সাংবাদিক হারিছ মোহাম্মদ, সাইফুল ইসলাম সুমন, আল-আমীন আহমদ, মনিরুল ইসলাম, দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পাল, সাধারণ সম্পাদক সুমন রুদ্র পালসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!