কমলগঞ্জে জলবায়ু পরিবর্তনে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক সহনশীলতা বিষয়ক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে জলবায়ু পরিবর্তনে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক সহনশীলতা বিষয়ক সেমিনার

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মণিপুরি আদিবাসী জনগোষ্ঠীর ৪৫ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এ সেমিনারের আয়োজন করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিলকিস বেগম, সাবেক সদস্য কে মনিন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সালাউদ্দিন শুভ, মৈরাপাইবি সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সৌদামিনী শর্মা, হোমেরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ওইনাম পামহৈইবা, সমাজকর্মী সমরেন্দ্র সিংহ, সমাজ কর্মী নিখিল কুমার সিংহ, শিক্ষক হাওবম সুধীর সিংহ, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আনোয়ারা বেগম প্রমুখ। এছাড়া সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানের পরিচালনায় সেমিনারে গবেষণাকাজে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তোর পর্যায়ের শিক্ষার্থী সামিহা, স্মৃতি, মিনহাজ, পৃথুল, সজীব ও রুম্মানসহ আইআরসিসি প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমলগঞ্জের মণিপুরি জনগোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews