কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্স হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বীর সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য আবু জলিল জুনেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ তরফদার, জিয়া উদ্দিন পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ রুমন আলী, যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, আব্দুর রহমান রুবেল, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম সরোয়ার চৌধুরী।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!