বেগম খালেদা জিয়াই প্রথম ক্বওমী মাদ্রাসার স্বীকৃতির উদ্যোগ নেন-শরিফুল হক সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বেগম খালেদা জিয়াই প্রথম ক্বওমী মাদ্রাসার স্বীকৃতির উদ্যোগ নেন-শরিফুল হক সাজু

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মাদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার অন্যতম দাতা ও শুভাকাঙ্খী, মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বলেছেন, বিএনপি সবসময়ই আলিম-উলামাদের শ্রদ্ধা-সম্মানের সর্বোচ্চ স্থানে মর্যাদা দিয়ে আসছে। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই সর্বপ্রথম ক্বওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিয়েছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ব্যক্তিগত অর্থায়নে অনেক মাদ্রাসা পরিচালনা করছেন। কিন্তু এগুলো মিডিয়ায় প্রচারে উনার নিষেধ থাকায় অনেকেই তা জানেন না। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে, দেশনায়ক তারেক রহমান অবশ্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। তখন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে ক্বওমী মাদ্রাসার সবধরণের উন্নয়নে আলিম-উলামাদের পরামর্শ নিয়ে এগিয়ে নেওয়া হবে।

Manual3 Ad Code

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরদের মিথ্যা মামলায় প্রবাসে অবস্থানের প্রায় এক যুগ পর দেশে আসায় রোববার দুপুরে মাদ্রাসা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফুল হক সাজু এসব কথা বলেন।

Manual5 Ad Code

মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসা কমিটির উপদেষ্ঠা মনির উদ্দিন, সহসভাপতি ফজুলর রহমান, আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ মকবুল আলী, প্রবাসী রুমেল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!