কুলাউড়ার ভাটেরায় ঝুলন্ত লাশ, পরিবারের দাবী হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ার ভাটেরায় ঝুলন্ত লাশ, পরিবারের দাবী হত্যা

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি ফার্মে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয় লোকজন। সোমবার (২১ অক্টোবর) সকালে ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে এটি পরিকল্পিত হত্যা বলে দাবী করছে পরিবারের লোকজন।

জানা যায়,  ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা (সাবেক সচিব) মিকাইল সিপারের ফিসারী ও ফার্মের দেখাশোনা করতেন একই গ্রামের বীরেন্দ্র মালাকার শুকু। সোমবার সকালে ফার্মের ভেতরে তার লাশ ঝুলে থাকতে দেখে শুকুর পরিবারে খবর দেন পথচারীরা। স্থানীয় জনপ্রতিনিধিসহ পরিবার ও এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

Manual4 Ad Code

শুকু মালাকারের ভাই নান্টু মালাকার অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যা করে ফার্মে এনে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মিকাইল সিপারের ফার্ম-ফিসারীসহ সবকিছুর দেখাশোনা করে আসছেন। কুচক্রীমহল তার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তাকে প্রাণে মেরে ফেলছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য মো: মজিদ মিয়া জানান, শুকু মালাকার খুবই ভালো মানুষ ছিলেন, এলাকায় কারো সাথে উনার দন্ধ ছিলোনা। তবে লাশের অবস্থা এবং মোবাইল, জুতা ও অন্যান্য দৃশ্য দেখে মনে হচ্ছে শুকু মালাকারকে কেউ হত্যা করে এখানে ঝুলিয়ে রেখেছে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!