সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে কমলগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে কমলগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদকে ঢাকার উত্তরার নিজ বাসভবন থেকে গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভানুগাছ বাজারে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান লোমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হক রাফাত ও সদস্য সচিব সুজেদ আলীর নেতৃত্বে এসময় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ করেন এবং পরে তারা মিষ্টি বিতরন করা হয়েছে।

আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। এ সময় নেতৃবৃন্দ আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!