কমলগঞ্জের লাউয়াছড়া বনে আ’লীগ নেতার দখলে থাকা বনভূমি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জের লাউয়াছড়া বনে আ’লীগ নেতার দখলে থাকা বনভূমি উদ্ধার

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে প্রায় ৪ একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার। অবশেষে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৪ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর পশ্চিম পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

দখলদার আওয়ামী লীগ নেতা বদরুল আলম জেনার এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান এলাকার শাহ আলম। তিনি জানান, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১ লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকিটা টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন, আমি গরীব মানুষ, লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।

Manual4 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, আমরা পুলিশী সহযোগিতায় প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একরের মতো জায়গা বেদখল হয়েছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!