মসজিদে বয়ানে খতিবকে বাধা যুবলীগ নেতার রেষ্টুরেন্ট বন্ধ করল তৌহিদি জনতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

মসজিদে বয়ানে খতিবকে বাধা যুবলীগ নেতার রেষ্টুরেন্ট বন্ধ করল তৌহিদি জনতা

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

রাষ্ট্রীয় নির্দেশে জুমার নামাজ পূর্ব ধর্মীয় উগ্রবাদ বিরোধী সচেতনতামুলক বয়ানে মসজিদের খতিবকে বাধা প্রদানের জেরে যুবলীগ নেতা জসিম উদ্দিনের মালিকানাধীন বড়লেখা পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ও বিয়ানীবাজারের জিস্মি রেষ্টুরেন্ট বন্ধ করে দিয়েছে সর্বস্তরের তৌহিদি জনতা। জসিম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবের অনুসারী এবং বিয়ানীবাজার কলেজ রোড মসজিদের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য।

জানা গেছে, বিয়ানীবাজার কলেজ রোড মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে সেই মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহিদ আহমদ সরকারি নির্দেশনায় ধর্মীয় উগ্রবাদ বিরোধী আলোচনা করছিলেন। এসময় হোটেল ব্যবসায়ী যুবলীগ নেতা খতিবকে বয়ান করতে বাধা দেন। এসময় ইমামের পক্ষ নিয়ে কথা বলায় একজন প্রবাসীর সাথে তিনি বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। নামাজের পরপরই ঘটনাটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে জসিমের মালিকানাধীন বিয়ানীবাজারের জিম্মি হোটেল এন্ড রেস্টুরেন্ট, হট পিপার এবং বড়লেখা পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বৈকটের দাবি উঠে। এক পর্যায়ে বিক্ষুব্দ জনতা বড়লেখা ও বিয়ানীবাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীলগালা করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তোলেন। এরপর তৌহিদি জনতা যুবলীগ নেতা জসিম উদ্দিনের বড়লেখা ও বিয়ানীবাজারের হোটেলগুলো বন্ধ করে দেয়। রোববার বিকেলে সরেজমিনে গিয়ে জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বন্ধ থাকতে দেখা গেছে। সাটারে সেঁটে দেওয়া হয়েছে সর্বস্তরের তৌহিদি জনতার বয়কটের নানা লিপলেট।

Manual6 Ad Code

এব্যাপারে ইমাম ও খতিব মশাহিদ আহমদ জানান, তিনি রাষ্ট্রীয় নির্দেশনায় ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে আলোচনা করছিলেন। এসময় মসজিদ কমিটির সাবেক সদস্য ও ব্যবসায়ী তাকে আক্রমনাত্মক ভাষায় এসব ওয়াজ করতে নিষেধ করেন। প্রতিবাদে একজন প্রবাসী ইমামকে ওয়াজ চালিয়ে যাওয়ার আহ্বান জানালে তিনি তার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।

যুবলীগ নেতা জসিম উদ্দিন ভিডিও বার্তায় জানান, তিনি ইমামকে সরলমনে বাধা দিয়েছেন। এতে ইমাম কষ্ট পেয়ে থাকলে তিনি যেন তাকে ক্ষমা করে দেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দেন।

Manual3 Ad Code

প্রবাসী কাজী হুমায়ুন জানান, খতিবের ওয়াজে এভাবে বাধা দেয়ার কারণে তিনি শুধু প্রতিবাদ করেন। তার দাবী আগের ফ্যাসিস্ট সরকারের সময় এভাবে খতিবদের ইসলামি বয়ানে বাধা দেয়া হত।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী বলেন, এই ঘটনা থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews