অতি বিপন্ন ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করা লাউয়াছড়া বনে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

অতি বিপন্ন ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করা লাউয়াছড়া বনে অবমুক্ত

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের উদ্যোগে এই অতি বিপন্ন কচ্ছপ গুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় এই ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্তঅবমুক্ত করা হয়।

Manual8 Ad Code

 এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও ঢাকার বন সংরক্ষক ইমরান আহমেদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানঁ, লাউয়াছড়া বিট অফিসার আনিস আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক শিমুল তরফদার, সালাহউদ্দিন শুভসহ বন কর্মকর্তা ও ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের কর্মকর্তা ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ শ্রীমঙ্গল এর সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews