বড়লেখায় প্রবাসীর স্ত্রী-শ্যালিকার শ্লীলতাহানী ও স্বর্ণালংকার লুট : মামলা তুলে নিতে হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় প্রবাসীর স্ত্রী-শ্যালিকার শ্লীলতাহানী ও স্বর্ণালংকার লুট : মামলা তুলে নিতে হুমকি

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দুবাই প্রবাসী অজয় বিশ্বাসের স্ত্রী ও শ্যালিকার শ্লীলতাহানী, হামলা ও পরনের স্বর্ণালংকার লুট করেছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী নীপা রাণী বিশ্বাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাতে এ মামলার ২ নম্বর আসামী মামলা তুলে নিতে বাদীর বসতঘরের দরজা-জানালায় আঘাত করে প্রাণনাশের হুমকি দিয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার পানিশাইল গ্রামের দুবাই প্রবাসী অজয় বিশ্বাসের স্ত্রী নীপা রাণী বিশ্বাস ৬ বছরের শিশু সন্তান ও স্কুল পড়–য়া ছোটবোনকে নিয়ে বসবাস করেন। পূর্ববিরোধের জেরে প্রতিবেশি লিটন বিশ্বাস, শীতিল বিশ্বাস, খকিল বিশ্বাস, রিপন বিশ্বাস প্রমুখ ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে নীপা রাণী বিশ্বাস ও তার বোন মৌসুমী বিশ্বাসের ওপর হামলা চালায়। শ্লীলতাহানি ঘটিয়ে তাদের গায়ে থাকা ৮০/৯০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে। এঘটনায় প্রবাসীর স্ত্রী ৯ সেপ্টেম্বর ৬ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

Manual5 Ad Code

মামলার বাদী প্রবাসীর স্ত্রী নীপা রাণী বিশ্বাস অভিযোগ করেন, শনিবার গভীর রাতে ২ নম্বর আসামী শীতিল বিশ্বাস ঘরের দরজা-জানালায় প্রচন্ড আঘাত ও অশ্লীল গালিগালাজ করে তাদের বিরুদ্ধে কোর্টে দায়েরকৃত মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে। হুমকির বিষয়টি তিনি ওয়ার্ড মেম্বার কৌশিক বিশ্বাস, গ্রামের প্রধান মুরব্বি অকিল বিশ্বাসসহ অনেককে জানিয়েছেন।

Manual4 Ad Code

এব্যাপারে জানতে সরেজমিনে গিয়েও অভিযুক্ত শীতিল বিশ্বাসকে না পাওয়ায় তার বক্তব্য মিলেনি।

Manual6 Ad Code

ওয়ার্ডমেম্বার কৌশিক বিশ্বাস ও গ্রামের প্রধান মুরব্বি অকিল বিশ্বাস জানান, রাতে বসতবাড়িয়ে হামলা ও মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির বিষয়টি নীপা রাণী বিশ্বাস তাদেরকে জানিয়েছেন।

এআর/জে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!