বড়লেখায় এমএ হোসেন মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় এমএ হোসেন মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে শনিবার এমএ হোসেন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়নের দশটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে পাঁচজন পেয়েছে টেলেন্টপুল ও দশজন পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি। এই বৃত্তি পরীক্ষার অর্থায়ন করেছেন লন্ডন প্রবাসী বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মো. আবুল হোসেন নুর।

Manual2 Ad Code

টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে- গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তুষ্টি পাল ও রুবাইয়াত ইসলাম তোহা। কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সানজিদা হক আফরিন, কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেন স্কুলের কামিল আহমদ ও হালিমা আক্তার শাম্মী।

বিকেলে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের প্রধান অতিথি হিসেবে বৃত্তির পুরস্কার, সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Manual4 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য জাকির হোসেন মাছুমের ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারি আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাবির হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!