সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ১৯ প্রার্থী ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ১৯ প্রার্থী ঘোষণা

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

সিলেট প্রতিনিধি :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচনের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। এছাড়া দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার দুপুরে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন, আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচন। অথচ সিলেট বিভাগে সবার আগে জামায়াতই তাদের প্রার্থী ঘোষণা করল।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভা থেকে সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

Manual2 Ad Code

সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়।

Manual3 Ad Code

সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়।

Manual7 Ad Code

হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করা হয়।

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রবকে প্রার্থী নির্বাচিত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!