কমলগঞ্জে পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
{"capture_mode":"AutoModule","faces":["-3629_890_-3376_1143"]}

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা স্কুল ছাত্রী পূর্নিমা রেলী (১০) এর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে শিক্ষার্থী ও চা শ্রমিক জনগোষ্ঠী। স্কুল ও চা বাগান শ্রমিকদের আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শমশেরনগর চা বাগানের চাতলাপুর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের আসামীদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান ও এই মামলায় আসামী পক্ষে না দাঁড়ানোর জন্য আইনজীবিদের আহ্বান জানান।

এ ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনায় জড়িত একই বাগানের দিবস রেংগেট (১৯) এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩)কে গ্রেফতার করা হয়। আসামী দিবস রেংগেট ধর্ষন করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্নিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।

Manual1 Ad Code

কিশোরী পূর্ণিমা রেলী শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করতে চাইলে তাতে বাঁধা দিলে আসামীরা নৃশংসভাবে হত্যা করে ফেলে যায়। এঘটনায় চা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

Manual1 Ad Code

গ্রেফতার আসামীদের ফাঁসির দাবি জানিয়ে স্কুল শিক্ষার্থী, চা শ্রমিক, বাগান পঞ্চায়েত ও জনপ্রতিনিধিরা মানব বন্ধন ও বিক্ষোভ করেন। চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাস পাইনকার সভাপতিত্বে ও শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল গোয়ালার পরিচালনায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য সীতারাম বীন, স্কুল শিক্ষিকা মনি গোয়ালা, শমশেরনগর চা বাগান ইউপি সদস্য ইয়াকুব আলী, সমাজ সেবক সৈয়দ ইসতিয়াক উদ্দীন বাবেল, সাংবাদিক এম.এ.ওয়াহিদ রুলু, নূরুল মোহাইমীন, সালাহউদ্দীন শুভ প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, চা বাগানের অবুঝ শিশুটিকে ধর্ষকরা নৃশংসভাবে হত্যা করেছে। এদের কোন অবস্থাতেই ছাঁড় দেয়া যাবে না। বিচারের মাধ্যমে এদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এই আসামীদের পক্ষে আদালতে কোন আইনজীবি না দাঁড়ানোর আহ্বান জানান।

Manual6 Ad Code

উল্লেখ্য, শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্নিমা রেলী গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন ৬ ফেব্রুয়ারি সকালে চা বাগান লেকের ধারে গলাকাটা ও হাতের কব্জি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। শুরু থেকেই চা বাগান শ্রমিকরা ধারণা করে শিশু পূর্নিমাকে শারীরিকভাবে নির্যাতন করে গলা ও হাতের কব্জি কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews