থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির উদ্যোগ

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

 এইবেলা ডেস্ক :: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে । এতে থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিথ্যা তথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বাড়ানো হবে এবং অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর অতিরিক্ত টহল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের অতিরিক্ত টহল বাড়ানো হবে। পাশাপাশি, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠপর্যায়ের ব্রিগেড প্রধানসহ অন্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পর গণমাধ্যমকে ব্রিফ করবেন।

ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য নতুন মোটরসাইকেল সংগ্রহ করা হবে, যাতে অলিগলিতে দ্রুত টহল দিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়।

এছাড়া ছিনতাইকারী ও ডাকাতদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে সম্মিলিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরেআইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।

Manual6 Ad Code

সূত্র জানায়, ৫০০ এপিবিএন সদস্যকে ডিএমপিতে যুক্ত করে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!